আশরাফুল আবেদীন ঈশ্বরদী প্রতিনিধি।। মঙ্গলবার ২২ জুলাই বিকেলে পাবনা জেলার ঈশ্বরদীর আলহাজ্ব টেক্সটাইল মিল হাই স্কুল মাঠ প্রাঙ্গনে সদ্য সমাপ্ত ঢাকার জাতীয় সমাবেশে যোগদানের উদ্দেশ্যে যাওয়ার পথে হার্ট এটাকে মৃত্যুবরণ করা জামাত কর্মী মোস্তাফিজুর রহমান কলমের দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়েত ইসলামের আমির ডাক্তার শফিকুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, কুরআন দেখানো পথ ধরেই বাংলাদেশের ইসলাম কায়েম করা হবে, আল কোরআন মানবজাতির হেদায়েতের শ্রেষ্ঠ গ্রন্থ। দুর্নীতিমুক্ত দেশ গঠন করা হবে, দুর্নীতির সব জাল ছিঁড়ে টুকরো টুকরো করা হবে।
তিনি আরো বলেন, দুর্নীতিবাজদের অস্তিত্ব দেশে থাকতে দেওয়া হবে না যেখানেই দুর্নীতি সেখানে প্রতিবাদ করা হবে। যতদিন এদেশের মানুষের মুক্তি না মিলবে ততদিন লড়াই চলবে। ফ্যাসিস্ট ও জালিম যত শক্তিশালীই হোক জামাত তাতে ভয় পায় না।
জামাতের আমির আরো দৃড় কণ্ঠে বলেন, অনিয়ম দুর্নীতি আর অবিচারের বিরুদ্ধে লড়াই করতে নেতাকর্মীদের প্রস্তুত থাকতে হবে।
ঢাকার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনা প্রসঙ্গে বলেন, একটা মেসেজ নিয়ে আসছি সেটা হল ২৭ জন নিহত, এটা বিশ্বাস করিনা, সংখ্যা এর চাইতেও আরো বেশি হবে। আমরা দোয়া করি তারা যেন জান্নাত বাসী হন। নিহতদের পরিবার ও আহতদের পাশে আমরা আছি এবং সাংগঠনিকভাবে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।