আড়াই  বছর জেল খেটে ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরল এক নারী ও এক শিশু

মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে ট্রাভেল পারমিটের মাধ্যমে অবৈধভাবে ভারতে অবস্থানকারী দুই বাংলাদেশি নাগরিককে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। প্রায় তিন বছর সে দেশে আটক হয়ে তারা জেল খাটে। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের মাধ্যমে তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

ফেরত আসা নাগরিকরা হলেন খুলনার তেরখাদা উপজেলার গাজীপুর গ্রামের শহর আলী মোল্লার মেয়ে রুমা বেগম (৩৯) এবং তার সঙ্গে থাকা শিশু মো. মিকালী খলিল শেখ (৩)।

ইমিগ্রেশন ওসি সাখাওয়াত হোসেন বলেন,অবৈধভাবে ভারতে বসবাসের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে। পরবর্তীতে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ট্রাভেল পারমিটের মাধ্যেমে  পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশে  বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কাগজপত্র যাচাই শেষে তাদের আইনি প্রক্রিয়া সম্পন্নের জন্য বেনাপোল পোর্ট থানায় পাঠানো হয়।

পোর্ট থানা সূত্র জানায়, আইনি কার্যক্রম শেষে তাদের যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার-এর কাছে হস্তান্তর করা হবে।

ফেরত আসা রুমা বেগম জানান, তিনি ২০২৩ সালের ১০ জানুয়ারি দালালের মাধ্যমে রাতের আঁধারে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে একই বছরের ২০ এপ্রিল মুম্বাই পুলিশের হাতে আটক হন। এরপর প্রায় এক বছর আট মাস তিনি মুম্বাইয়ের একটি সেইফ হোমে অবস্থান করেন। সেখানে থাকাকালে তিনি হস্তশিল্পের কাজ করতেন বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *