মেহেদী হাসান রাব্বী ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ মহম্মদপুর উপজেলার খালিয়া বিশ্বাসপাড়ায় অবস্থিত প্রায় ১৫০ বছরের পুরনো ঐতিহাসিক জামে মসজিদটির পূর্ণ নির্মাণ কাজের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার সকাল ১০টায় এক আয়োজিত অনুষ্ঠানে শুভ উদ্বোধন করেন হাফেজ কারী মাওলানা মোঃ জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মোঃ রফিক বিশ্বাস।
উদ্বোধনী মোনাজাতে অংশগ্রহণ করেন মাওলানা মোঃ আলী আহম্মেদসহ এলাকার মুরুব্বিগণ ও ধর্মপ্রাণ মুসল্লিরা।
এক কোটি টাকা ব্যয়ে নির্মিতব্য এই মসজিদটি নতুন রূপে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে স্থানীয়দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও প্রবাসীদের আর্থিক সহায়তায়।
মসজিদটির দীর্ঘ ইতিহাস ও ধর্মীয় গুরুত্ব বিবেচনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ ও আবেগ লক্ষ্য করা গেছে। মসজিদ কমিটির পক্ষ থেকে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করা হয়েছে