সাইফুল্লাহ নাসির, আমতলী (বরগুনা) প্রতিনিধি: বরগুনার আমতলীতে দৈনিক কালবেলার প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বিএমএফ এর সভাপতি মনির হোসেনকে প্রকাশ্য জনসমক্ষে এলাকা ছাড়ার হুমকি দিয়েছেন আওয়ামী ঘরানার এক কতিথ ঠিকাদার। এতে সাংবাদিক মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। পাশাপাশি সাংবাদিক নেতৃবৃন্দ হুমকিদাতাকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ বিচারের দাবি জানিয়েছেন।
বরিশাল বিভাগের বৃহৎ হাট আমতলী পৌর বাজারের সড়ক দখল করে মুরগীর বাজার বসাকে কেন্দ্র করে ও জনদুর্ভের বিষয় বিবেচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে একটি পোস্ট দেন দৈনিক কালবেলার আমতলী উপজেলা প্রতিনিধি মনির হোসেন।
দৈনিক কালবেলা উপজেলা প্রতিনিধি মনির হোসেন তার ব্যক্তিগত ফেইসবুকে আমতলীতে সড়ক দখল করে মুরগীর হাট, সরকারী টলঘর প্রভাবশালীর দখলে শিরোনামে ভিডিও পোস্ট করেন। ভিডিওটি দেখে আমতলীর কথিত আওয়ামী ঘরানার ঠিকাদার মোজাম্মেল গাজী গতকাল বৃহস্পতিবার সকাল সোয়া দশটায় প্রকাশ্যে মনির হোসেনকে অকথ্য ভাষায় গালাগালি করে। এতে মনির হোসেন প্রতিবাদ করলে মোজাম্মেল গাজী তাকে এলাকা ছাড়া করা সহ প্রাননাশের হুমকী প্রদান করে।
হুমকি দেওয়ায় ভুক্তভোগী সাংবাদিক মনির হোসেন আমতলী থানায় আজ একটি সাধারণ ডায়েরি করেন যার জি ডি নং ১০৮২, ২৫-৭-২০২৫ইং।
এবিষয়ে আমতলী থানার অফিসার ইনচার্জ দেওয়ান জগলুল হাসান বলেন,সাধারণ ডায়েরির বিষয়টি জেনেছি, এ বিষয়ে বিধি মোতাবেক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।