আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির প্রার্থীর পক্ষে উঠান বৈঠক 

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নওগাঁ-৩ (মহাদেবপুর–বদলগাছী) আসনে বিএনপির মনোনীত প্রার্থীর পক্ষে গণসংযোগ জোরদার করতে খাজুর ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ধানের শীষ সমর্থক গোষ্ঠী এই উঠান বৈঠকের আয়োজন করে। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ধানের শীষের কান্ডারী নওগাঁ-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক,বদল গাছে উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবুল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সম্পাদক, আব্দুস সাত্তার নান্নু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মো শহিদুল ইসলাম প্রমুখ।

এ ছাড়া বিএনপি, কৃষকদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উঠান বৈঠকে বক্তারা আগামী নির্বাচনে গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে ধানের শীষের পক্ষে জনসমর্থন বৃদ্ধির আহ্বান জানান।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *