ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ প্রতিনিধি: “আজকের পদক্ষেপ আগামীর ন্যায়বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে রোববার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়ে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ হলরুমে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউএনও সানজিদা রহমান’র সভাপতিত্বে ও বারী সুমন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, ঈশ্বরগঞ্জ থানার ওসি রবিউল আজম, উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন কুমার দেবনাথ, উপজেলা খাদ্য কর্মকর্তা নুসরাত বিনতে আনিস, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফারজানা আজাদ সুমী, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোশারফ হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের নারী সদস্যবৃন্দ।