ঈশ্বরগঞ্জে গনতান্ত্রিক ওলামা দলের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ‎

হুমায়ুন কবির, ঈশ্বরগঞ্জে, ময়মনসিংহ প্রতিনিধি:
‎ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গনতান্ত্রিক ওলামা দল ঈশ্বরগঞ্জ উপজেলা শাখা’র উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

‎শনিবার বিকেলে জাটিয়া ইউনিয়নের শিবপুর গ্রামে   এনামুল হাসানের সভাপতিত্বে ও গনতান্ত্রিক যুবদল জাটিয়া ইউনিয়নের সভাপতি  মামুনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলডিপি র প্রেসিডিয়াম সদস্য,  ময়মনসিংহ-৮ ঈশ্বরগঞ্জ আসনে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট ড. আওরঙ্গজেব বেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহ আলম লিটন সাংগঠনিক সম্পাদক এলডিপি ময়মনসিংহ জেলা, এস এম আল মামুন সাধারণ সম্পাদক এলডিপি ঈশ্বরগন্জ, সোহাগ তালুকদার সভাপতি গনতান্ত্রিক যুবদল ঈশ্বরগন্জ, মিজানুর রহমান মিলন ও মহসিন আলী সহ সাংগঠনিক সম্পাদক এলডিপি ঈশ্বরগন্জ, নাইমুল ইসলাম আহবায়ক গনতান্ত্রিক ছাত্র দল, আ: ছাত্তার  ফরিদ উদ্দিন সভাপতি এলডিপি জাটিয়া ইউনিয়ন।

‎অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিরুল ইসলাম আহবায়ক গনতান্ত্রিক যুবদল উচাখিলা ইউনিয়ন, আল আমীন সভাপতি গনতান্ত্রিক ছাত্রদল জাটিয়া ইউনিয়ন প্রমুখ।
‎সভায় নেতৃবৃন্দ সকলেই আগামী নির্বাচনে এই আসন থেকে জোটবদ্ধ হয়ে  ছাতা প্রতীক নিয়ে  নির্বাচন করার আশা ব্যক্ত করেন।
‎বক্তারা বলেন, দেশের সাধারণ নিরীহ মানুষকে  চাঁদাবাজ সন্ত্রাস দুর্নীতিবাজদের হাত থেকে রক্ষা করে  আগামী দিন জাতীয় সরকার গঠনের মাধ্যমে দেশ গড়ার কাজে আমরা আত্মনিয়োগ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *