‘হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা : বাংলাদেশ ইতিহাসের এক ক্রান্তিকালে পর্যায়ে দাঁড়িয়ে আছে; উর্বরভূমি বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো, সেই দেশ এখন উগ্রপন্থী মব সন্ত্রাসীদের দখলে। সাধারণ মানুষ এখন উগ্রবাদীদের লক্ষ্যবস্তু, সাম্প্রদায়িক গোষ্ঠী এবং সমগ্র দেশ বিদেশি দখলদারদের নিয়ন্ত্রণে চলে গেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতি ও। সাবেক শেখ হাসিনা।
গত ২৩শে জানুয়ারি। ২০২৬,শুক্রবার ভারতের রাজধানী নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্ট ক্লাব অব সাউথ এশিয়ায় ‘বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ ইউএসএ’ সংগঠনের এক সংবাদ সম্মেলনে প্রদত্ত বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
বক্তব্যে শেখ হাসিনা বলেন, বঙ্গবন্ধুর নেতৃত্বে যে দেশটি স্বাধীন হয়েছিল সেই দেশটি এখন ইতিহাসের সবচেয়ে ক্রান্তিকালে দাঁড়িয়ে আছে। যে উর্বরভূমি বাংলাদেশ দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিলো, সেই দেশটি এখন রক্তেভেজা। উগ্রপন্থী মব-পরিচালিত সরকারের অধীনে দেশবাসী এখন সহিংসতার শিকার। উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং বিদেশি দখলদারদের নিয়ন্ত্রণে চলে গিয়েছে দেশ।
স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ এক বিশাল কারাগারে পরিণত হয়েছে, পরিণত হয়েছে মৃত্যু উপত্যকায়, বলেন তিনি।
অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের প্রতি অভিযোগ তুলে তিনি বলেন, ‘ইউনূস হচ্ছে সরকারী ট্যাক্স ফাঁকি দেওয়া এক ব্যক্তি। ৫ই আগস্ট মেটিক্যুলাস পরিকল্পনার মাধ্যমে জঙ্গিদের সাহায্যে উগ্রবাদী হামলা করে আমাদের নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে।
এরপর থেকেই ‘দেশে কোন শৃঙ্খলা নেই, লুটপাট, সন্ত্রাস, নারী নির্যাতন, পরিকল্পিত হত্যার ঘটনা বেড়েই চলেছে’ বলে অভিযোগ করেন শেখ হাসিনা।