তছলিম উদ্দীন, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি: এবারের এসএসসি পরীক্ষায় নওগাঁর সাপাহারে ঐতিহ্যবাহী পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষার ফলাফলে শীর্ষঅবস্থানে থেকে উপজেলার শিক্ষার মান অক্ষুন্ন রেখেছে। এই বিদ্যালয় থেকে এবারে ১৮৭জন পরীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে ০১জন অকৃত কার্য হয়েছে এবং জিপিএ-৫ পেয়েছে ১২১জন শিক্ষার্থী, বিদ্যালয়ে পাশের হার ৯৯.৪৭। এছাড়া এক শিক্ষার্থী মোট ১৩শ নম্বারের পরীক্ষায় ১২শ ৭০ নম্বর পেয়ে বিদ্যালয়ের অতীত রেকর্ড ভঙ্গ করেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজেদুল আলম প্রতিবেদককে এ তথ্য দিয়েছে।
অপর দিকে উপজেলা সদরের অপর ঐতিহ্যবাহী আলহেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজ থেকে ২১২জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ২০৬জন অকৃতকার্য হয়েছে ০৬জন এবং ৯৩জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে বিদ্যালয়টি দ্বিতিয় অবস্থানে রয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ মাহবুবুল আলম তথ্যগুলি প্রদান করেছেন।