কবিতা – “কে আমি”

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা : 

কবিতা – “কে আমি”

কবি — রফিকুল ইসলাম ভুলু

ভব এ দরিয়ার মাঝে
আর কি আসিবো ফিরে?
পুনরায় জনম নিয়ে,
এই মানব সমাজের ভিরে?

মানব জনম একবারই হয়
তবে বার বার নয়,
জীবন শেষে আর
ফিরে আসাও সম্ভব নয়।

তাইতো মনে মনে ভাবি
কোথা থেকে এলেম আমি,
আর কোথায় সে সৃষ্টির রহস্যভেদ?
কে সে সৃষ্টির পরমানুর অন্তর্যামী?

খুঁজে নাহি পাবে তাকে
আর ধরা নাহি যাবে তারে,
সে-যে থাকে অচিনপুরে
তোমার-আমার ধরা ছোঁয়ার বাইরে।

নীরবে-নিশ্চিন্তে সময় কাটিয়ে
বিদায় নিয়ে চলে যায়,
তাঁর নির্দিষ্ট ও নির্ধারিত গন্তব্য স্থলে
অদৃশ্য শক্তির কোনো এক অজানায়।

আমারতো জানার ক্ষমতা নেই
কোথায় খুঁজে পাবো তাকে?
কি করেইবা ধরা যায়?
আছে কি এর কোনো
উপায়?

বলো হে মানব জাতি
বলো তোমরা সকলে
কোথা গেলে পাবো তারে?
আর কি করেইবা ধরবো তাকে?
আমিতো খুঁজে ফিরি নানাভাবে
কোনো কুলকিনারা নাহি পাই?

অথচ আমারই ভিতরে সে
বসত করে অদৃশ্য শক্তির বলে তাঁর আপন ইচ্ছায়,
কিন্তু আমি তাকে খুঁজে নাহি পাই
বলো এবার কি করি উপায় ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *