শামীম আখতার (যশোরের )কেশবপুর: যশোরের কেশবপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান। গত সোমবার (২৪ নভেম্বর) দুপুরে কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশেক হাসান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোক্তার আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলাম, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডাবলু, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, জাতীয় নাগরিক পার্টির কেশবপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি মিরাজুল ইসলাম, জাতীয় যুব শক্তির সদস্য সচিব সরদার তাহসিন আহসান মাহিন, মুখ্য সংগঠক ইব্রাহিম হোসেন, জাহিদ হাসান প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো: রোকনুজ্জামান।
এর আগে জেলা প্রশাসক কেশবপুর থানা, উপজেলা ভূমি কার্যালয়, পৌরসভা ও সাতবাড়িয়া ইউনিয়ন পরিষদ পরিদর্শন করেন। পরিশেষে তিনি উপজেলা পরিষদ চত্বরে জলপাই এবং বকুল ফুলের চারা রোপন এবং উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে পিঠা উৎসবের উদ্বোধন করেন।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ তৌহিদুর রহমান এঁর পিতা আব্দুল জব্বার মোল্যা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা: সমরেশ দত্ত, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা প্রকৌশলী নাজিমুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, উপজেলা নির্বাচন অফিসার কাজী মাহামুদ হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কেশবপুর জোনাল অফিসের ডিজিএম আব্দুর রব, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আনজু মনোয়ারা, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রোকেয়া বেগম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম, পৌর জামায়াতে ইসলামীর আমীর প্রভাষক জাকির হোসেন, উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি সিরাজুল ইসলাম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি জামিল হোসেন, শাহেদ আহম্মেদ-সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিগণ।