শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দলটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গত বুধবার (২০ আগস্ট) বিকেলে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা বিএনপির কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে একটি বর্ণাঢ্য র্যালি বের করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শামসুল আলম বুলবুলের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান রহমান সাগর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সহসভাপতি ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আলাউদ্দীন আলা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কুতুবউদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হালিম অটল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন পলাশ।
অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক আল আমিন, হাফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠানটি যৌথ সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব বাবুল রানা বাবু, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইকবাল হোসেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ফারুক হোসেন খান, পৌর যুবদলের সদস্য সচিব মেহেদী বিশ্বাস, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক টিপু সুলতান, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন-আহবায়ক শাহ আলমসহ উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা করে ১৯৮০ সালের ১৯ আগস্ট বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করেন।