শামীম আখতার, ( যশোরের ) কেশবপুর: যশোরের কেশবপুর পৌরসভার ২নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে নারীদের নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার (২৪ অক্টোবর) বিকালে পৌর বিএনপির সহ-সভাপতি আব্দুস সামাদের বাড়িতে ওই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি রেহেনা আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম শহীদ, সিনিয়র সহ-সভাপতি কুতুব উদ্দীন বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, যশোর জেলা মহিলা দলের যুগ্ম-সম্পাদক নাজমা সুলতানা, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কুদ্দুস প্রমূখ।
এসময় পৌর ও ওয়ার্ড বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ ওয়ার্ডের কয়েক শতাধিক নারী উপস্থিত ছিলেন।