কেশবপুরে পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক): যশোরের কেশবপুরে কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ মে) সকালে প্রাথমিক শিক্ষক সমিতির মিলনায়তনে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৪-২৫ অর্থ বছরে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) এর আওতায় প্রায় দুই শতাধিক কৃষকদের নিয়ে দিনব্যাপী ওই পার্টনার কৃষক কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক (অতিরিক্ত দায়িত্ব) শরীফ নেওয়াজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর অঞ্চলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক কৃষিবিদ আলমগীর বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোর অঞ্চলের উপপরিচালক কৃষিবিদ মো: মোশাররফ হোসেন, জেলা প্রশিক্ষক অফিসার কৃষিবিদ আবু তালহা, কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দীন আলা, অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর হোসেন, কেশবপুর কৃষি ব্যাংকের ম্যানেজার কামরুজ্জামান, উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মানস কুমার মজুমদার, ন্যাশনাল প্রেস সোসাইটি, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা কেশবপুর উপজেলা শাখার সভাপতি শামীম আখতার মুকুল, প্রেসক্লাব কেশবপুরের সভাপতি ওয়াজেদ খান ডবলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা দ্বীপ জয় বিশ্বাস। 

বক্তারা বলেন, আমাদের দেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে। এখন প্রয়োজন নিরাপদ খাদ্য উৎপাদন। সেজন্য কৃষকদের দক্ষতা ও উৎপাদনশীলতা বৃদ্ধিতে পার্টনার প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল, উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, মানসম্মত তথ্য ব্যবস্থাপনা ও ফার্মার্স সার্ভিস সেন্টারের কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের কংগ্রেসে কৃষকদের অভিজ্ঞতা বিনিময়, প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার সুযোগ তৈরি হচ্ছে। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস প্রশিক্ষণে ফসলের বহুমুখীকরণ, নিরাপদ খাদ্য উৎপাদন, কৃষি উদ্যোক্তা তৈরি, কৃষি পণ্য টেকসই ভ্যালুচেইন সৃষ্টি, অধিক ফলন উৎপাদন, প্রযুক্তি ব্যবহার, নিরাপদ খাদ্য নিশ্চিত, পুষ্টি সমৃদ্ধ ফলজ ও সবজি খামার গড়ে তোলার উপরে ব্যাপক ভূমিকা রাখবে। দেশের দুই কোটি ৮৭ লাখ কৃষককে স্মার্ট কৃষি কার্ড প্রদান করা, উৎপাদিত কৃষি পণ্যের সররবাহ ব্যবস্থার উন্নয়ন, মাটি, পানি, বায়ুসহ শস্যের স্বাভাবিক স্বাস্থ্য সুরক্ষায় ছয়টি ল্যাব স্থাপন এবং ডাটাবেজ তৈরি করা অন্যতম।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল্ল্যাহ আল মামুন বলেন, উত্তম কৃষি চর্চা, প্যাকেজিং সিষ্টেম, খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, টেকসই প্রযুক্তির বিষয়টি তুলে ধরার জন্য এই পার্টনার কৃষক কংগ্রেস এর আয়োজন। এ উপজেলায় কৃষকদের উন্নতি প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদে উদ্বুদ্ধ করতে ইতিমধ্যে কয়েকটি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে রয়েছে ২৫ জন করে কৃষক সদস্য। এসব স্কুলে কৃষকদের উত্তম কৃষি চর্চা, ফল ও সবজি উৎপাদন ও উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে ব্যাপক ভূমিকা রাখবে। এছাড়াও কৃষাণ-কৃষাণীদের নিয়ে দল গঠন করে তাদেরকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সংগঠিত করা হচ্ছে। কৃষক সেবা কেন্দ্রের মাধ্যমে মাঠ পর্যায়ে প্রযুক্তি বিস্তারে পিএফএস এর সদস্যরা অগ্রণী ভূমিকা পালন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, কেশবপুর প্রেসক্লাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কিরন্ময় সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা অনাথ বন্ধু দাস সহ উপজেলা কৃষি অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও উপজেলার বিভিন্ন এলাকার কৃষাণ-কৃষাণীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *