কেশবপুর চারুপীঠ একাডেমির সাংস্কৃতিক বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সনদপত্র বিতরণ

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক)ঃ সংস্কৃতি পরিষদ, বাংলাদেশ অধীনে সাংস্কৃতিক বোর্ড পরীক্ষায় কেশবপুর চারুপীঠ একাডেমির উত্তীর্ণ শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে শহরের আল আমিন মডেল একাডেমির হলরুমে চারুপীঠ একাডেমির ১৩১জন শিক্ষার্থীদের মাঝে ওই সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠানে কেশবপুর চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য অফিসার সুদীপ বিশ্বাস।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, নড়াইল সদর উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা সুজন কুমার চন্দ্র, মনিরামপুর উপজেলার সহকারী শিক্ষা অফিসার সাহিদুল ইসলাম, কলারোয়া উপজেলার সহকারী শিক্ষা অফিসার আনিচুর রহমান, রফিকুল ইসলাম, তালা উপজেলার সহকারী শিক্ষা অফিসার বাবলুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন চারুপীঠ একাডেমির সহ-সভাপতি শামীম আখতার মুকুল। এছাড়াও আরও বক্তব্য রাখেন চারুপীঠ একাডেমির

সহ-সভাপতি শিক্ষক সাহা বৈদ্যনাথ, সহকারি পরিচালক মৌসুমী মজুমদার প্রমূখ।

কেশবপুর চারুপীঠ একাডেমির চারুকারু, সংগীত, কবিতা আবৃত্তি, নৃত্য ও তবলা বিভাগ থেকে ১৩১জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০১জন শিক্ষার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *