গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার প্রতিবাদে কেশবপুরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

শামীম আখতার (নিজস্ব প্রতিবেদক) সারাদেশের ন্যায় গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) জুলাই পথযাত্রার সমাবেশে ও আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ কর্তৃক নৃশংসভাবে হামলার প্রতিবাদে কেশবপুরে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে পৌর শহরের গাজীর মোড়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেশবপুর উপজেলা কমিটির আয়োজনে ওই প্রতিবাদ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

সমাবেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেশবপুরের প্রধান সমন্বয়ক সম্রাট হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন এনসিপির কেশবপুরের যুগ্ন-সমন্বয়কারী এড. আঃ আহাদ, সদস্য শহিদ তৌহিদের পিতা আব্দুর জব্বার মোল্ল্যা, তাহমিদ আহসান মিশাদ, যুব শক্তির সম্ভাব্য আহবায়ক রাসেল হোসেন, গণতান্ত্রিক ছাত্র সংসদের সম্ভাব্য আহবায়ক মাসফি চৌধুরী অরিন, সম্ভাব্য সদস্য-সচিব তাহসিন আহসান মাহিন। 

সমাবেশ শুরুর আগে এনসিপির নেতাকর্মীরা ত্রিমোহিনী মোড়ে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল করে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। মিছিলে এনসিপির অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *