বিমানবন্দর থেকে হাদির লাশ নেওয়া হবে ঢাবির কেন্দ্রীয় মসজিদে

কালের সংবাদ ডেক্সঃ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ বিমানবন্দর থেকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নেওয়া হবে।

শুক্রবার বিকেলে এ তথ্য জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

এক বার্তায় প্ল্যাটফর্মটি জানায়, শহিদ ওসমান হাদিকে বহনকারী বিমানটি সন্ধ্যা ৬টা নাগাদ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করবে।

এতে আরও বলা হয়, আমাদের জুলাই জজবার প্রাণ, স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অকুতোভয় বীরকে গ্রহণ করতে আমরা সবাই এয়ারপোর্ট থেকে শাহবাগগামী রাস্তার দুইপাশে সুশৃঙ্খলভাবে অবস্থান গ্রহণ করবো। সেখান থেকে শহিদ ওসমান হাদিকে সর্বসাধারণের সাক্ষাতের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে আনা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *