মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী

কালের সংবাদ ডেস্কঃ মেমোরিয়াল ট্রাস্টের নিয়মিত সাধারণ সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বুধবার তার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের সাধারণ সভা।
প্রধানমন্ত্রীর উপ প্রেসসচিব কে এম শাখাওয়াত মুন সাংবাদিকদের ব্রিফিংয়ে বলেন, বোর্ড অব ট্রাস্টির ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধানমন্ত্রী মেমোরিয়াল ট্রাস্টের বিভিন্ন বিষয় সম্পর্কে খোঁজ খবর নেন।
এ সময় শেখ হাসিনা ট্রাস্টের বিভিন্ন কার্যক্রম চালিয়ে নিতে বেশকিছু নির্দেশনা দেন।এ সময় সভায় উপস্থিত ছিলেন ট্রাষ্টের সদস্য নুর-ই-আলম চৌধুরী লিটন, নজরুল ইসলাম খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *