জুলাই যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে গুলির ঘটনায় আসামি যাতে পালিয়ে যেতে না পারে তার জন্য  বেনাপোল সীমান্তে বিজিবির সতর্কবস্থা

মো: আনিছুর রহমান বেনাপোল যশোর: ঢাকায় জুলাই যোদ্ধা এবং  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনার পর বেনাপোল সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। দুবৃত্তরা যেন বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে তাজন জন্য কড়াকড়ি নজরদারী ও সন্দেহভাজনদের তল্লাশি কার্যক্রম চালানো হচ্ছে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়ন সূত্র জানায়, ব্যাটালিয়নের দায়িত্বত্বপূর্ণ মেইন পিলার ১৮/১ এস থেকে ৪৭/৩ এস পর্যন্ত প্রায় ৭০.২৭৪ কিলোমিটার এলাকাজুড়ে কড়া তল্লাশি কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে বাড়ানো হয়েছে টহল ও গোয়েন্দা নজরদারি। সীমান্তে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। যে সব সীমান্তে কাঁটাতারের বেড়া নেই সেই সকল সীমান্ত সিলগালা করা হয়েছে।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী জানান, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় জড়িত আসামিরা যাতে কোনোভাবেই সীমান্ত অতিক্রম করে ভারতে পালাতে না পারে সেজন্য বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্তের প্রতিটি পয়েন্টে তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে।

বেনাপোল আইসিপি, আমড়াখালি, সাদীপুর, রঘুনাথপুর, ঘিবা, শিকারপুর, শালকোনা, কাশিপুর, মাসিলা, আন্দুলিয়া ও পাঁচপিসতলা এলাকাসহ সীমান্তসংলগ্ন বিভিন্ন স্থানে অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। সকাল থেকেই এসব এলাকায় যানবাহন ও সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি অব্যাহত রয়েছে।

বিজিবির সহকারী পরিচালক সোহেল আল মুজাহিদ জানান, যশোর ব্যাটালিয়নের অধিনায়কের সরাসরি তত্ত্বাবধানে কার্যক্রম চলমান রয়েছে। সীমান্তে যেকোনো ধরনের অনুপ্রবেশ বা অপরাধমূলক তৎপরতা রোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিজিবি। সীমান্তে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেেেত্র সব স্থানে সিলগালা করে দেওয়া হয়েছে, সঙ্গে অতিরিক্ত বিজিবি মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই নজরদারি ও তল্লাশি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান বলেন, আমরা এ বিষয় নিয়ে খুব সতর্কবস্তায় আছি। কেউ যাতে বেনাপোল সীমান্ত এলাকা দিয়ে পালিয়ে যেতে না পারে তার জন্য কঠোর নজরদারি রেখেছি। আর সন্দেহ ভাজন ব্যাক্তিদের তল্লাশি চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *