ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এর প্রচেষ্টায় বাউফলবাসী পাচ্ছেন ইবনে সিনা হাসপাতালের সেবা

জাহিদ মুন্সি, বাউফল-পটুয়াখালী প্রতিনিধিঃ দেশের অন্যতম বিশ্বস্ত- আস্থা এবং গুণগত মানের চিকিৎসাসেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে ব্যাপক সমাদৃত ইবনে সিনা এখন বাউফলের কাগজিরপুলে । উপজেলাবাসীর দীর্ঘ বছরের স্বপ্ন এবং প্রাণের দাবি ছিল এটি ।
এমন বাস্তবতায় বাউফলের মানুষদের সেই স্বপ্নের ইবনে সিনা হাসপাতালের সেবা উপজেলাবাসীর   দরজায় নিয়ে এসেছেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান, বাউফল ফাউন্ডেশনের চেয়ারম্যান  এবং পটুয়াখালী ২ (বাউফল) আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা মার্কার মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ।
গত ২২ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, বাউফলের গণমানুষের কল্যাণের জন্য, আল্লাহ তায়ালা মেহেরবানি করে কবুল করেছেন, আমরা বাউফলবাসীর পক্ষ থেকে চেষ্টা করে, বাউফলের সাড়ে চার লক্ষ ভাইবোনদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাউফলে হচ্ছে ইবনে সিনা প্রাইমারী আউটডোর হেলথ কেয়ার নামের একটি প্রতিষ্ঠান। ইতোমধ্যে ইবনে সিনা কর্তৃপক্ষ বাউফলের জন্য এটি অনুমোদন করেছে ।
তিনি আরো বলেন, ইতোমধ্যে আমরা বিভিন্ন এলাকায় হাজারো ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি। চক্ষু বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ থেকে শুরু করে একাধিক বিশেষজ্ঞ ডাক্তার বাউফলে এনে চিকিৎসার ব্যবস্থা করেছি। যেসব রোগীর অবস্থা বেশি খারাপ তাদের বরিশালে কিংবা ঢাকায় নিয়ে চিকিৎসা সেবা প্রদান করেছি। আমরা প্রাইভেট মেডিকেল থেকে শুরু করে সরকারি মেডিকেলেও সেবা দেওয়ার চেষ্টা করছি। আমরা চিকিৎসার জন্য ঢাকায় নিতে অ্যাম্বুলেন্স সেবাও দিচ্ছি এবং যারা আল্লাহর ডাকে মৃত্যুবরণ করেন তাদেরকেও ঢাকা থেকে বাউফলে ফ্রিতে অ্যাম্বুলেন্সে নিয়ে আসছি । এমন কাজ চলমান থাকবে, ইনশাল্লাহ ।
ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বলেন, বাউফলবাসীর সেবায় ইবনে সিনা প্রাইমারী আউটডোর হেলথ কেয়ারের জন্য জায়গা প্রদান করেছেন বাউফল উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আবুল কাশেম। এ সময় আবুল কাশেমকে দেখিয়ে আগামীর পৌরসভা নির্বাচনের জন্য জামায়াতের মেয়র প্রার্থী ঘোষণা করেন বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ডক্টর  শফিকুল ইসলাম মাসুদ। পরে উপস্থিত জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আবুল কাশেমের নামে স্লোগান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন বাউফল উপজেলা জামায়াতের আমির মাওলানা ইসহাক, উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোঃ লিমন হোসেন, জেলা ছাত্রশিবির সভাপতি রাকিবুল ইসলাম নুর, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাস্টার রেদোয়ান উল্লাহ, সেক্রেটারি মাহমুদুল হাসান, কালাইয়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোঃ হাসনাইন, সাংবাদিক জসিম উদ্দীন অন্তু,মোঃ তরিকুল ইসলাম জাহিদ (জাহিদ মুন্সি), মশিউর রহমানসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *