ঢাকা মহানগর হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সারমিন সুলতানা চৈতী প্রতিবেদকঃ জাতিকে বাঁচাতে হলে আল্লাহর বিধান কার্যকর করতে হবে: ইমাম সেলিম ‘বিদ্যমান অশান্তি নিরসনে চাই আল্লাহর দেওয়া বিধান’ প্রতিপাদ্যকে সামনে রেখে হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ইন্সটিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) হলে শুক্রবার (১ আগস্ট) সকাল ১০ টায় সম্মেলনটি অনুষ্ঠিত হয়।
ঢাকা মহানগর হেযবুত তওহীদ আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনটির সর্বোচ্চ নেতা ইমাম হেসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, ‘নিঃসন্দেহে একটি রাষ্ট্রে শান্তি-শৃঙ্খলা বিরাজ করবে কিনা তা নির্ভর করে ঐ রাষ্ট্রে গৃহীত ব্যবস্থা, নিয়ম-কানুন বা জীবনবিধানের উপরে। সিস্টেমটাই যদি ত্রæটিযুক্ত হয় তাহলে কখনোই সেখানে শান্তি আসবে না। বহুরকম চিন্তাভাবনা ও মতবাদ দিয়ে আমাদের রাষ্ট্র পরিচালনার চেষ্টা করা হয়েছে। যে সংবিধানটি ১৯৭২ সালে তৈরি করা হয়েছিল সেটাকে এ পর্যন্ত ১৭ বার সংশোধনও করা হয়েছে। কিন্তু শান্তি আসেনি।’
তিনি আরো বলেন, ‘মানুষ বহু আইন-কানুন, বিধি-বিধান রচনা করেছে কিন্তু কোনো কিছু দিয়েই দুর্বলের উপর সবলের অত্যাচার, রাজনৈতিক হানাহানি, রক্তপাত, গরিব মানুষের দুঃখ দুর্দশা, বৈদেশিক ঋণের চাপ, অর্থপাচার, সুদ, ঘুষ, দুর্নীতি বন্ধ হয়নি বরং বেড়েই চলেছে। কারো সদিচ্ছা থাকলেও বাস্তবে তার প্রতিফলন ঘটানো সম্ভব হয়নি। কারণ আমাদের রাষ্ট্রব্যবস্থায় মৌলিক ত্রæটি রয়েছে। এখন রাষ্ট্রব্যবস্থা সংস্কারের মাধ্যমে যদি আমরা এসব দুর্গতি থেকে মুক্তি পেতে চাই তাহলে প্রতিষ্ঠিত ব্যবস্থা বজায় রেখে কিছু নিয়মকানুন পাল্টালে কোনো লাভ হবে না, আমাদেরকে রাষ্ট্রচিন্তা ও ব্যবস্থার বুনিয়াদি পরিবর্তনের প্রস্তুতি নিতে হবে। মানুষের তৈরি বিধান দিয়ে শান্তি আসবে না এটা প্রমাণিত। তাই বিদ্যমান অশান্তি থেকে বাঁচতে হলে, জাতিকে বাঁচাতে হলে আল্লাহর দেওয়া বিধান কার্যকর করতে হবে।’
ঢাকা মহানগর সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন বলেন, শেষ নবী মোহাম্মদ (সা.) এর মাধ্যমে আল্লাহ যে জীবনব্যবস্থা পাঠিয়েছেন, সেখানে যেমন নামাজ-রোজা ইত্যাদির বিধান দিয়েছেন, একইভাবে তিনি রাজনৈতিক, অর্থনৈতিক, বিচারিক, সামরিক ইত্যাদি সকল বিষয়ের বিধানও দিয়েছেন। যিনি সৃষ্টি করেছেন তিনিই সবচেয়ে ভালো জানবেন কোন বিধানে মানুষের জীবনে শান্তি আসবে। হেযবুত তওহীদ বিশ্বব্রহ্মাÐের অধিপতি মহান আল্লাহর দেওয়া বিধানের দিকে মানুষকে আহŸান করে যাচ্ছে।- বলেন তিনি।

আল আমিন সবুজ ও মুখলেছুর রহমান সুমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন হেযবুত তওহীদের প্রধান উপদেষ্টা খাদিজা খাতুন, হেযবুত তওহীদের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, শিশু স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুলতানা রাজিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক এসএম সামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান, ঢাকা মহানগর উত্তরের আমির ফরিদ উদ্দিন রব্বানী, অভ্যন্তরীণ বিরোধ নিষ্পত্তি সম্পাদক হারিসুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *