নিজেস্ব প্রতিনিধিঃ কাফরুল থানাধীন ১৪ নং ওয়ার্ড শেওড়াপাড়া অলি মিয়ার টেক এলাকায় পানিবন্দি মানুষের মাঝে খাবার বিতরণ করেছে কাফরুল থানা স্বেচ্ছাসেবক দল।
বুধবার (১ অক্টোবর) দুপুরে বিএনপি’র মনোনীত প্রার্থী, বিএনপি’র কান্ডারী, কেন্দ্রীয় কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক- ঢাকা ১৫ আসনের মাটি ও মানুষের নেতা জননেতা জনাব শফিকুল ইসলাম খান মিল্টনের পক্ষে পানিবন্দি মানুষের হাতে খাবার পৌঁছে দিয়েছেন কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোঃ আলম হোসেন ও সহযোগী সংগঠনের নেতারা।
ঘরবন্দী মানুষের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন, কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক- মোঃ আলম হোসেন, যুগ্ন আহবায়ক – সুমন মোল্লা, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা মহানগর পশ্চিমের প্রতিষ্ঠাতা সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- শোয়েব আক্তার এম আসর, কাফরুল থানার স্বেচ্ছাসেবক দলের সদস্য মোঃ শাহাদাত হোসেন, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোঃ শাহাদাৎ হোসেন, ১৪ নং ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি- মোঃ কামাল হোসেন, ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের মোঃ প্রিন্স রাজু, মোঃ আল আমিন, মোঃ তাহেরুল ইসলাম হৃদয়, মোঃ জসিম উদ্দীন, মোঃ জামাল হোসেন, মোঃ সালাম, মোঃ শাওন খান, মোঃ আরিফ, ১৪ নং ওয়ার্ড যুবদলের সদস্য মোঃ বিপ্লব হোসেন বিজয়’সহ ১৪ নং ওয়ার্ড ইউনিট ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ আলম হোসেন জানান, গত রাতভর রেকর্ড পরিমাণ বৃষ্টিতে কাফরুল থানা অন্তর্ভুক্ত ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দেয়ায় ঘরবন্দি হয়ে আছে মানুষ। বিষয়টি জানতে পেরে তাদের জন্য খাবারের ব্যবস্থা করেছে তাৎক্ষণিক নির্দেশ দেন ঢাকা ১৫ আসনের বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী শফিকুল ইসলাম খান মিল্টন।
বুধবার দুপুরে স্বেচ্ছাসেবক দল নেতাদের মাধ্যমে ১৪ নং ওয়ার্ডের শেওড়াপাড়া, অলি মিয়া টেক, পীরেরবাগ, আনন্দবাজার এলাকাসহ বিভিন্ন এলাকায় প্রায় ১ হাজার মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক- মোঃ আলম হোসেন বলেন, আজ ১ হাজার পরিবারকে রান্না করা খাবার দেয়া হয়েছে। আগামীতেও খাবার বিতরণ করা হবে। যতদিন জলাবদ্ধতা থাকবে এই কার্যক্রম অব্যাহত থাকবে- মিল্টন ভাইয়ের নির্দেশে ইনশাআল্লাহ।