দাম ভালো পাওয়ায় বরেন্দ্র অঞ্চলে পেয়ারা চাষীদের মুখে হাসি

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ দাম ভালো পাওয়ায় বরেন্দ্র অঞ্চলের পেয়ারা চাষীদের মুখে হাসি ফুটে উঠেছে। ধান চাষের পাশাপাশি পেয়ারা চাষের উপর ঝুঁকেছে এই অঞ্চলের চাষীরা। পেয়ারা চাষীদের মুখে হাসি ফোটার কারণ হল ভালো ফলন ও ভালো বাজারমূল্য, যা তাদের লাভজনক করে তুলেছে। সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে পেয়ারা চাষ জনপ্রিয়তা পেয়েছে এবং কৃষকরা এর থেকে ভালো মুনাফা অর্জন করছেন।
তথ্য অনুসন্ধানে জানা গেছে,বাজারে পেয়ারার চাহিদা বৃদ্ধি পাওয়ায় চাষীরা ভালো দাম পাচ্ছেন। বাজারে ভালো দাম পাওয়ায় এলাকার চাষীরা ঝুকে পড়েছে পেয়ারা চাষে। এ’অঞ্চলের চাষী মাসুদ রানা,পাঞ্জু সরদার, গোপাল বর্মন জানান,বর্তমান বাজারে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে পেয়ারা বিক্রি করতে পেরে লাভের মুখ দেখছি। ভালো দাম ও ফলন ভালো হওয়ায় ধান চাষের পাশাপাশি পেয়ারা চাষে ব্যস্ত চাষীরা।
কৃষি অধিদপ্তর জানান,আধুনিক চাষ পদ্ধতি এবং ভালো জাতের পেয়ারা উৎপাদন বৃদ্ধি করে কৃষকরা লাভবান হচ্ছেন। সেই সাথে উদ্বুদ্ধ হয়েছে এই এলাকার পেয়ারা চাষীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *