দুর্গাপুজা উপলে ভারতে তৃতীয় চালানে ইলিশ গেল ৬ টন

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি:
সনাতন ধর্মলম্বীদের আসন্ন দুর্গাপুজা উপলে ভারতে তৃতীয় চালানে ইলিশ গেল ৬.৭১ টন। মঙ্গলবার  (২৩ সেপ্টেম্বর) সাড়ে তিনটার সময় বেনাপোল স্থল বন্দর দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে ইলিশের এ চালানটি প্রবেশ করেছে।

সরকার কর্তৃক অনুমোদিত ১২ শত টনের বিপরীতে  তিন  দিনে বেনাপোল দিয়ে মোট ৬২.৯৬ টন ইলিশ রপ্তানি হয়েছে। এর আগে গত  মঙ্গলবার ৩৭.৪৬ টন এবং বৃহস্পতিবার ১৮ টন ইলিশ রফতানি হয়েছিল।বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা বলেন, রপ্তানির আগে প্রতিটি চালান আমরা পরীক্ষা করে অনুমতি দিই। স্বাস্থ্যগত দিক থেকে নিরাপদ ও আন্তর্জাতিক মানদণ্ড মেনে ইলিশ পাঠানো হচ্ছে। সরবরাহ কিছুটা কম হলেও মান বজায় রাখাটাই আমাদের অগ্রাধিকার।

আসন্ন দুর্গাপূজা উপলে ভারতে মোট ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে সরকার।
এ অনুমতি ৩৭টি প্রতিষ্ঠানকে দেওয়া হয়েছে। এর মধ্যে একটি প্রতিষ্ঠানকে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে (মোট ৭৫০ টন), ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে (মোট ৩৬০ টন) এবং দুটি প্রতিষ্ঠানকে ২০ টন করে (মোট ৪০ টন) ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হয়েছে।

বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে ইলিশ রপ্তানি শেষ করতে হবে। প্রতি কেজি ইলিশের রপ্তানি মূল্য ১২ দশমিক ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

বেনাপোল বন্দর পরিচালক শমীম হোসেন জানান, সরকারি অনুমোদিত ১ হাজার ২০০ টনের মধ্যে এখন পর্যন্ত ৫৬ টনের বেশি ইলিশ রপ্তানি হয়েছে।
প্রতিটি চালান সঠিকভাবে পরীক্ষা –নিরীক্ষার পর পাঠানো হচ্ছে। আমাদের লক্ষ নির্ধারিত সময়ের মধ্যে মানসম্পন্ন ইলিশ রপ্তানি শেষ করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *