দেশকে বাাঁচাতে  তারেক রহমান ও বিএনপির কোন বিকল্প নেই: নুরুজ্জামান লিটন

মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধি: যশোর ৮৫ শার্শা -১ আসন এর বিএনপির ধানের শীষ প্রতিকের প্রার্থী নুরুজ্জামান লিটন বলেছেন,দেশকে বাঁচাতে ও গণতন্ত্র ফিরিয়ে আনতে তারেক রহমান ও বিএনপির কোনো বিকল্প নেই। তিনি বলেন, “এই দেশকে আবার ভালো পথে নিতে হলে একটি নির্বাচিত ও জনগণের সরকার দরকার, আর সেই সরকার গঠন করতে হলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

শুক্রবার (৬ জানুয়ারী) বেলা সাড়ে ৪ টার সময় বাগআচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান মিঠু সভাপতিত্বে বাগআচড়া হাইস্কুল মাঠে প্রধান অতিথি লিটন বলেন আমার বিশ্বাস আপনারা যদি গনতন্ত্রে বিশ্বাসী হন  তাহলে আপনাদের ভোট আমরা অবশ্যই পাবো। শুধু নিজের ভোট নয় পরিবারের সদস্যদের ভোট, আত্মীয়-স্বজনের ভোট এবং আশপাশের মানুষের ভোটও ধানের শীষের পে আনতে হবে। একজন কর্মী যদি ১০ জনকে বোঝাতে পারেন, তাহলে সেটাই ধীরে ধীরে বিশাল শক্তিতে পরিণত হবে।”

লিটন বলেন মানুষ তারেক রহমানকে ভোট দিতে চায় কারণ মানুষ তাকে ভালোবাসে। তিনি ব্যক্তি হিসেবে ভালো, তার পরিবার এই দেশের জন্য ভালো কাজ করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশের মানুষের জন্য কাজ করেছেন, ইনশাআল্লাহ তারেক রহমানও করবেন।”

তিনি তারেক রহমান ঘোষিত কর্মসূচির কথা উল্লেখ করে বলেন, “বিএনপি মতায় গেলে ফ্যামিলি কার্ড চালু হবে, বয়স্কদের ভাতা দেওয়া হবে, বস্তি উন্নয়ন করা হবে, শিা ও চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন হবে। বস্তি এলাকায় হাসপাতাল ও মৌলিক সেবা নিশ্চিত করা হবে। অর্থাৎ সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে যা যা দরকার, বিএনপি তা বাস্তবায়ন করবে।”

তিনি বলেন, “গত ১৭ বছরে দেশটাকে অর্থনৈতিক ভাবে শুন্য করে ফেলা হয়েছে। টাকা বিদেশে পাচার হয়েছে, মানুষ না খেয়ে মরেছে। ব্যবসা-বাণিজ্য, চাকরি-বাকরি সব ধ্বংস হয়ে গেছে। একটি নির্বাচিত সরকার ছাড়া এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয়।”তিনি আরও বলেন, “বিএনপি এমন একটি দল যেখানে সকল ধর্মের বর্ণের মানুষ সবাই নিরাপদ । এ দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি আছে, আমরা সেটাই বজায় রাখতে চাই।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “ভোট চাইতে গেলে ভালোভাবে চাইবেন। জোর-জবরদস্তি করা যাবে না। তারেক রহমান স্পষ্ট করে বলেছেন দলের নাম ব্যবহার করে কেউ অন্যায় করলে তার দলে জায়গা হবে না।

তিনি আরও বলেন, “বিএনপি মতায় এলে ন্যায়ভিত্তিক শাসন প্রতিষ্ঠা হবে। যারা অন্যায়ভাবে চাকরি হারিয়েছেন তারা চাকরি ফিরে পাবেন, যারা ব্যবসা হারিয়েছেন তারা ব্যবসা করার সুযোগ পাবেন, ব্যাংক ঋণ সহজ হবে এবং তরুণদের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।” তিনি সবাইকে ধানের শীষের পে ঐক্যবদ্ধ হয়ে মাঠে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, “ঘরে ঘরে, বাজারে বাজারে যান। মানুষকে বোঝান। ভোটের দিন সবাই আগে আগে কেন্দ্রে গিয়ে ভোট দিন।

সাবেক যশোর ৮৫ শার্শা-১ আসন এর সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন,আমি এসেছি তারেক জিয়ার জন্য ধানের শীষ এর জন্য। আপনারা সকলে আগামী ১২ ফেব্রুয়ারী ধানের শীষে ভোট দিয়ে নুরুজ্জামান লিটনকে ভোট দিয়ে বিজয়ী করবেন।

শার্শার উপজেলা বিএনপির সভাপতি আবুল হাসান বলেন, বিগত ১৭ টি বছর আমরা আওয়ামীলীগের অন্যায় অত্যাচারে জর্জরিত ছিলাম। তাদের আর এদেশে রাজনীতিতে পুনর্বাসন করা যাবে না। তারা মানুষকে নির্যাতন করেছে। আপনারা জানেন তারা আবারও বিভিন্ন ষড়যন্ত্র করছে এই নির্বাচনের বিরুদ্ধে।

এসময় উপস্থিত ছিলেন সাবেক শার্শা-১ আসন এর সংসদ ও বিএনপির সাবেক কেন্দ্রীয় দফতর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, শার্শা উপজেলা বিএনপির উপদেষ্টা খায়রুজ্জামান মধু, সভাপতি আবুল হাসান জহির, যুগ্ম সাধারন সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, কুদ্দুস আলী বিশ্বাস , সাংগঠনিক সম্পাদক আশরাফুল আলম বাবু, বিএনপি নেতা ইকরামুল কবির বাবলু,মফিকুর রহমান সজন, বাগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙীর আলম সহ বিএনপির অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁগআচড়া ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জাহাঙীর আলম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *