মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: সোমবার(১২ জানুয়ারি) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠানিক ভাবে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম কর্তৃক বিভিন্ন সময়ে উদ্ধারকৃত মোট ৪৬টি হারানো মোবাইল ফোন যাচাই-বাছাই শেষে প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়েছে।
এ সময় পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে নওগাঁ জেলা পুলিশ সর্বদা তৎপর ও সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, নওগাঁ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার ব্যাপারে জেলা পুলিশ বদ্ধপরিকর এবং জনগণের জান-মাল রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
উক্ত অনুষ্ঠানে নওগাঁ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। হারানো মোবাইল ফোন ফিরে পেয়ে ভুক্তভোগী মালিকগণ নওগাঁ জেলা পুলিশের প্রতি কৃতজ্ঞতা ও সন্তোষ প্রকাশ করেন।