নওগাঁয় জাতীয়তাবাদী কৃষক দল ও “আমরা বিএনপি পরিবার” বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ  : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র  ৩৬ দিনব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রবিবার (২০ জুলাই) সকাল সাড়ে এগারোটায় একযোগে ঢাকা সহ দেশব্যাপী সকল জেলা ও মহানগর জাতীয়তাবাদী কৃষক দল এবং ‘আমরা বিএনপি পরিবার’ এর যৌথ উদ্যোগে “জুলাই আগস্ট গণঅভ্যুখান , সবুজ পল্লবে স্মৃতি অম্লান ‘ শীর্ষক শহীদদের স্মরণে বৃক্ষ রোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃক্ষ রোপণ কর্মসূচি পালন শেষে শহীদ জিয়াউর রহমানের ছবি অবমাননা ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে  নিয়ে কটুক্তি করার প্রতিবাদে নওগাঁ মুক্তির মোড় শহীদ মিনার হতে নওগাঁ জেলা বিএনপির কার্যালয় পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত কর্মসূচি’র প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু বক্কর সিদ্দিক নান্নু, আহ্বায়ক জেলা বিএনপি নওগাঁ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফজলে হুদা বাবুল, যুগ্ম সম্পাদক জাতীয়তাবাদী কৃষক  দল, কেন্দ্রীয় সংসদ।
উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন সুলতান মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ন আহবায়ক জাতীয়তাবাদী কৃষক দল, জেলা শাখা নওগাঁ।  অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এটিএম ফিরোজ দুলু, সদস্য সচিব, জাতীয়তাবাদী কৃষক দল, জেলা শাখা নওগাঁ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *