নওগাঁয় ডিবির অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ আটক ১

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ জেলা গোয়েন্দা শাখা ডিবি’র অভিযানে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ পারভেজ (২৮) নামে এক যুবক আটক।

নওগাঁ জেলা পুলিশ সুপার এর নির্দেশে জেলা জুড়ে মাদক বিরোধী অভিযান চলাকালে আজ রবিবার দিনগত রাত সারে ৮ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা শাখা ডিবি পুলিশ জানতে পারে যে, নওগাঁ শহরের পার নওগাঁ এলাকায় জৈনক আলিমের পরিত্যাক্ত বাসার সামনে বিক্রির জন্য ইয়াবা ট্যাবলেট নিয়ে একজন ব্যাক্তি অবস্থান করছে।

এমন সংবাদের ভিত্তিতে ডিবি’র চৌকস একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌছে পারভেজ এর দেহ তল্লাসীকালে তার পকেটে থাকা সিগারেট এর একটি প্যাকেট এর ভেতর থেকে ৪০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার সহ পারভেজ কে আটক করেন।

আটককৃত পারভেজ হলেন, নওগাঁ সদর উপজেলার পার নওগাঁ মন্ডলপাড়া’র মামুন এর ছেলে। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি  চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *