নওগাঁয় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নানা কর্মসূচীর মধ্য দিয়ে নওগাঁয় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার(১লা সেপ্টেম্বর) দুপুরে শহরের নওজোয়ান মাঠ থেকে জেলা বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যালয় কেড়ির মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা বিএনপির সভাপতি আবু বক্কর সিদ্দিক নান্নু ও সাধারণ সম্পাদক মামুনুর রহমান রিপন, জেলা বিএনপির সাবেক সভাপতি নজমুল হক সনি ও সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ধলু, নওগাঁ সরকারি কলেজ ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি মাহবুবুর রহমান ডাবলু, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নূর-ই আলম মিঠু, শফিউল আজম ভিপি রানা, খায়রুল আলম গোল্ডেন, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর বিএনপির সভাপতি ডা. মিজানুর রহমান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে জেলার বিভিন্ন উপজেলা থেকে খন্ড খন্ড মিছিল এসে শহরের নওজোয়ান মাঠে জড়ো হয়। এ ছাড়াও রোববার দিবাগত রাত ১২টা ১মিনিটে জেলা বিএনপি’র কার্যালয়ে দলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৪৭ পাউন্ড ওজনের কেক কাটা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *