নওগাঁর ছোট যমুনা নদীতে শারদীয় প্রতিমা বিসর্জনে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ দশ দিনব্যাপী শারদীয় দূর্গাপূজার শেষ দিনে বিজয়া দশমিতে নওগাঁ  সদর থানার অধিকাংশ প্রতিমা ছোট যমুনা নদীতে বিসর্জন দেয়া হয়।
এ সময় নওগাঁ জেলার  পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার বিপিএম এবং জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল সপরিবারে উপস্থিত থেকে সার্বিক নিরাপত্তার বিষয়টি তদারকি করেন। একই সাথে তারা প্রতিমা বিসর্জন উপলক্ষে বর্নাঢ্য আয়োজন উপভোগ করেন।
এ সময় জেলার পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন  কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *