নওগাঁ পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি শামীম হোসেন

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: শনিবার (১৪ মার্চ) নওগাঁ জেলা পুলিশ অফিসের বার্ষিক পরিদর্শন করেন রাজশাহী রেঞ্জ, বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) এবং অতিরিক্ত দায়িত্বে অ্যাডিশনাল ডিআইজি (প্রশাসন ও অর্থ/অপারেশনস্) খন্দকার মো. শামীম হোসেন।
পরিদর্শনের উদ্দেশ্যে নওগাঁ জেলায় আগমন করলে জেলা পুলিশের একটি চৌকস পুলিশ দল অ্যাডিশনাল ডিআইজিকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শনকালে তিনি পুলিশ অফিস, নওগাঁর বিভিন্ন শাখার কার্যক্রম পর্যালোচনা করেন এবং দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও সেবামূলক মনোভাব আরও জোরদার করার জন্য দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এছাড়াও তিনি পুলিশ সদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের জন্য উদ্বুদ্ধ করেন।
এ সময় নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *