মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি: শনিবার(১০ জানুয়ারি) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁ পুলিশ লাইন্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ এবং ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের শুভ উদ্বোধন করেন।
এ সময় তিনি পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের গুরুত্ব তুলে ধরে এ ধরনের উদ্যোগকে আরও বেগবান করার আহ্বান জানান এবং উক্ত ওয়াটার ট্রিটমেন্ট প্লান্টের মাধ্যমে পুলিশ লাইন্সের নারী ব্যারাকে নিরাপদ ও বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত হবে, যা কর্মকর্তা ও সদস্যদের সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও ফোর্সগণ উপস্থিত ছিলেন।