নওগাঁ-৩ আসনের নবনির্বাচিত এমপি ফজলে হুদার সাথে উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : মহান একুশে ফেব্রুয়ারি বিকেল ৪টার দিকে নওগাঁ-৩ আসনের নবনির্বাচিত এমপি মো.ফজলে হুদার  সাথে মহাদেবপুর উপজেলা প্রশাসনের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ইউএনও মো.আরিফুজ্জামান এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা  কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন। এ’সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার(ভুমি)সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, ওসি শহিদুল ইসলাম,টিএসএ খুরশিদুল ইসলাম,কৃষি অফিসার হোসেন মোহাম্মদ এরশাদ,এলজিডি ইঞ্জিনিয়ার সৈকত দাস  প্রমুখ। মতবিনিময় শেষে,ইউএনও মো.আরিফুজ্জামান নবনির্বাচিত এমপি ফজলে হুদা বাবুল এর হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *