নকল কীটনাশক বিক্রির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা ১শ৩৩ কাটুন কীটনাশক জব্দ

মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে নকল  ভেজাল ও নিষিদ্ধ  কীটনাশক  বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীর ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সেই সাথে ১ শ ৩৩ কাটুন কীটনাশক জব্দ করা হয়েছে। তথ্য অনুসন্ধানে জানাগেছে , ভ্রাম্যমান আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী অফিসার মো.আরিফুজ্জামান সোমবার (২১ জুলাই)দুপুরে  উপজেলা সদরের সার পট্রিতে অভিযান চালিয়ে  নকল ভেজাল ও নিষিদ্ধ  কীটনাশক বিক্রির অভিযোগে মের্সাস মন্ডল টের্ডাসের মালিক মো.নুরুল আমিনের  উল্লেখিত  টাকা জরিমানা এবং কীটনাশক শব্দ করেন । অভিযানে উপজেলা কৃষি  অফিসার  হুসাইন মুহম্মদ এরশাদ, কৃষি সম্প্রসারণ অফিসার জাহাঙ্গীর আলম সহ আইন শৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন । এ সময় ওই দোকান থেকে  এমকিল- ৩  জিআর-২৫ কার্টুন, ডায়াজিনন – ১০ জি ২৫ কার্টুন, গ্রিনার-৮০ ডব্লিউ ডিজি ৫০ কার্টুন, সেজল ১০০ মিলি ১২ কার্টুন, ৫০০ মিলি ৬ কাটুন,  নিটেক্স -৩ ডব্লিউ জি ১০ কার্টুন, পদ্মা ডান  – ৫ জি ৫ প্যাকেট, (১ কেজি ) নকল ও ভেজাল কীটনাশক জব্দ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *