নব নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে প্রাণঢালা অভিনন্দন জানাতে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিকদের শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত 

মোঃ আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নব নির্বাচিত মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বাংলাদেশ  ১১তম প্রধামন্ত্রী হওয়ায় এবং যশোর-৩  আসনের সংসদ সদস্য জনাব অনিন্দ্য ইসলাম অমিত (এমপি)-কে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নির্বাচিত করায় বেনাপোল স্থল বন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ এর পক্ষ থেকে জনাব তারেক রহমান-কে প্রাণঢালা অভিনন্দন জানাতে এক বিশাল শুভেচ্ছা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ( ১৮ই ফেব্রুয়ারী ২০২৬) বিকেল ৫ টার সময় বেনাপোল স্থলবন্দর এলাকা থেকে বিশাল শুভেচ্ছা রেলি বের করা হয়।

রেলিটি শান্তিপূর্ণ ভাবে বেনাপোল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করেন।

র‍্যালি শেষে, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী তার বক্তব্যে বলেন,গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশ আরও সমৃদ্ধি,টেকসই উন্নয়ন ও স্থায়ী অগ্রগতির পথে এগিয়ে যাবে,দেশের উন্নয়ন ও প্রযুক্তিগত অগ্রযাত্রায় নতুন সরকারের সফলতা কামনা এবং

প্রধানমন্ত্রীসহ পুরো মন্ত্রিপরিষদের দায়িত্ব গ্রহণে প্রতিষ্ঠানটি গভীর শ্রদ্ধা ও শুভকামনা পুনর্ব্যক্ত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর  ভারপ্রাপ্ত  সভাপতি তবিবুর রহমান তবি ৮৯১ শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ লিটন হোসেন,সহ সাধারণ সম্পাদক মোঃ  শাহাবুদ্দীন।

এছাড়া আরো উপস্থিত ছিলেন৯২৫ শ্রমিক ইউনিয়ন এর সহ-সাধারণ সম্পাদক মোঃ আব্দুল মজিদ,সহ-সাধারণ সম্পাদক(২) মোঃ জিয়াউর রহমান,সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *