মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : সুন্দর পৃথিবী ছেড়ে না ফেরার দেশে চলে গেল নওগাঁর মহাদেবপুর উপজেলা সদরের সাবেক মেম্বার মূরহুম ইসমাইল হোসেন এর ২য় পুত্র সাংবাদিক সোহেল রানা(৪৭)।
তিনি হৃদ রোগে আক্রান্ত হয়ে রোববার (১৮জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করে(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি রেখে গেছে স্ত্রী পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী। শোকসপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবি মোহাম্মদ আককাস আলী। রোববার বাদযোহর উপজেলার ডাকবাংলো মাঠে মরহুমের জানাজা শেষে গ্রামের বাড়ি ফাজিলপুরে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।