জাকির হোসেন, নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি বিদ্যুৎ চন্দ্র মাহাতো জামায়াতে ইসলামী বাংলাদেশে যোগদান করেছেন।
আজ (৩০) বিকেলে উপজেলা সদরের হেলিপোর্ট ময়দানে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে উপজেলা জামায়াতের আয়োজিত নির্বাচনী সমাবেশে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন। উপস্থিত নেতাকর্মী তাকে স্বাগত জানান।
এর আগে দুপুরে জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক বরাবর লিখিত একটি চিঠি তিনি ফেসবুকে পোস্ট করেন।
পোস্টে তিনি তিনি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন। তার এ সিদ্ধান্তকে অনেকেই রহস্যের চোখে দেখলেও বিকেলেই তা স্পষ্ট হয়ে যায়।
জামায়াতে যোগদানের পর তিনি বলেন, কারও কোন প্ররোচনায় এ সিদ্ধান্ত নেয়নি। একক সিদ্ধান্তেই জামায়াতে যোগদান করেছি এবং রাজনীতির মাঠে নিজেকে আরও উচ্চতায় নিয়ে যেতে চাই।