নিয়ামতপুর ১ম স্ত্রীর নির্যাতন ও মারধরের শিকার স্বামী, প্রতিবাদে সংবাদ সম্মেলন

জাকির হোসেন নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর নিয়ামতপুরে ১ম স্ত্রীর কাছে নির্যাতন ও মারধরের শিকার হওয়ার প্রতিবাদে স্বামী সংবাদ সম্মেলন করেছেন। তবে ১ম স্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন।
আজ দুপুরে উপজেলা সদরের ভাড়াভবনে ভুক্তভোগী মাইনুদ্দিন বাবু(৪৭) তাঁর ১ম স্ত্রী আয়েশা সিদ্দিকা ও তাঁর ভাই জাহাঙ্গীর, হুমায়ন ও আলমগীর হোসেনসহ অজ্ঞাতনামাদের বিরুদ্ধে এ সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমার ১ম স্ত্রীর সাথে বনিবনা না হওয়ায় ২য় বিয়ে করি। বিয়ের পর থেকেই ১ম স্ত্রীর সাথে ঝামেলা লেগেই থাকে এবং আমাকে হত্যার পরিকল্পনা করতে থাকে। কোন সমস্যা যেন তৈরি না হয় সেজন্য আমি আমার একমাত্র ছেলের নামে আবাদি জমি ও বসত ভিটার জমি লিখে দেই। ১ম স্ত্রীর নামে দেড় বিঘা জমি ও বিভিন্নভাবে ১২ লক্ষ টাকা আমার সঞ্চয় আমার কাছ থেকে নিয়ে নেয়।
ভুক্তভোগী আরও বলেন, এতে ক্ষান্ত না হয়ে আমাকে নিজের বাড়িতে ঢুকতে দেয়না। বাধ্য হয়ে ভাড়া বাড়িতে থাকতে হচ্ছে। গত ১২ মার্চ বিকেলে আমি আমার মাকে খাবার দিতে গেলে ১ম স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে এবং এলোপাতাড়ি মারধর করে জামাকাপড় ছিড়ে ফেলে। সেখান থেকে বাজারে গিয়ে রাতে বাড়ি ফেরার পথে আমার স্ত্রী, তার তিন ভাই ও চাচাতো ভাই এবং অজ্ঞানামা ২০-২৫ আমার ওপর হামলে পড়ে। তাদের মারধরের কারণে আমি জ্ঞান হারিয়ে ফেলি। স্হানীয়রা উদ্ধার করে আমাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। আমি আমার জীবন নিয়ে বড়ই হুমকির মধ্যে রয়েছি। যেকোন সময় তাঁরা আমার ওপর আক্রমণ করতে পারে।
তবে এ বিষয়ে একাধিকবার ১ম স্ত্রী আয়েশার ফোনে যোগাযোগ করা হলেও তিনি মোবাইল ফোন রিসিভ করেননি।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)শফিকুল ইসলাম এ বিষয়ে বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *