সাইফুল্লাহ নাসির,আমতলী (বরগুনা) প্রতিনিধিঃ নৌবাহিনীর বরগুনার আমতলীর কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট শিহাব উন ছাকিব এর নেতৃত্বে ১২ সদস্য বিশিষ্ট নৌবাহিনীর ১টি সেকশন ও আমতলী থানা পুলিশের ৪জন সদস্যসের সমন্বয়ে জনগণের জানমালের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালনা করে।
১৩ই জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর শহরের ফায়ার সার্ভিস সংলগ্ন আমতলী- ঢাকা-পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে চেকপোস্ট পরিচলনাকালীন বাস,ট্রাক,প্রাইভেট কার, সিএনজি, মহেন্দ্র,মাইক্রো ও মোটর সাইকেলের হেলমেট,কাগজপত্র,ড্রাইভিং লাইসেন্স ও সন্দেহভাজন ব্যক্তিবর্গকে তল্লাশি করা হয়।
এ সময়ে মোটরসাইকেল সহ বেশ কিছু যানবাহন চালকের ড্রাইভিং লাইসেন্স হেলমেট এবং যানবাহনের রেজিস্ট্রেশন না থাকায় আটক করে জরিমানা করা হয়। প্রধান সড়কে প্রাইভেটকার, মাইক্রোবাস ও মোটরসাইকেল এবং সিএনজি থামিয়ে বিশেষ তল্লাশি পরিচালনা করা হয়েছে। তল্লাশীকালে মোটরসাইকেল ৯২টি, সিএনজি ৮টি, ট্রাক ৫টি, প্রাইভেট কার ১১টি, বাস ১৪টি, মাইক্রো ২৫টি তল্লাশি করার সময়ে হেলমেট, ড্রাইভিং লাইসেন্স এবং রেজিস্ট্রেশন না থাকায় ৪টি মামলা ও ১২০০০/ (বারো হাজার) টাকা জরিমানা করা হয়েছে। উল্লেখ্য, অভিযান চলাকালীন সময় কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা পরিলক্ষিত হয়নি বলে জানা যায়।