পুলিশ পালিয়ে যাওয়া মোটরসাইকেল চালককে আটক করে উদ্ধার করল ১কেজি ৮০গ্রাম গাঁজা 

মোহাম্মদ আককাস আলী,নওগাঁ জেলা প্রতিনিধি: নওগাঁর পুলিশ মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশে শুক্রবার বিকেল ৪ টায়,জেলা পুলিশের সার্জেন্ট অপূর্ব,ও টিএসআই আ:আলিম এবং ট্রাফিক সদস্যদের সমন্বয়ে লিটন ব্রিজ মোড়ে চেকপোস্ট কার্যক্রম করার সময় সন্দেহ জনক একজন মটরসাইকেল চালককে থামাতে সংকেত দিলে ওই মটরসাইকেল সহ পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

পরবর্তীতে উক্ত সার্জেন্ট ও টিএসআই তাকে তাড়া করে সুপারি পট্টি এলাকায় ধরতে সক্ষম হয় এবং তার কাছে ১ কেজি ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করে। উক্ত ব্যক্তির নাম- শাকিল, পিতা-দুলাল, সাং-আনন্দনগর, সদর, নওগাঁ। সদর থানার মোবাইল পার্টিকে উক্ত ব্যক্তি ও গাঁজা বুঝিয়ে দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *