পোরশায় ১৩৭ কেজি ওজনের কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

মোহাম্মদ আককাস আলী, নওগাঁ জেলা প্রতিনিধি : বুধবার দিবাগত রাতে (২৫ ফেব্রুয়ারি) গোপন তথ্যের মাধ্যমে পোরশা থানা পুলিশ জানতে পারে যে পোরশা থানাধীন নিতপুর ইউনিয়নের শীতলী গ্রামস্থ জনৈক রহমতের বাড়ির পশ্চিম পাশের পারিবারিক কবরস্থানের মধ্যে একটি মূল্যবান কষ্টি পাথরের মূর্তি পড়ে আছে।
উক্ত সংবাদ প্রাপ্তির পর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় অফিসার ইনচার্জ, পোরশা থানার নেতৃত্বে পুলিশের একটি দল উক্ত কবরস্থানের মাঝামাঝি স্থানে আম গাছের নিচে পরিত্যক্ত অবস্থায় ওই কষ্টিপাথর সদৃশ হিন্দুধর্মীয় দেবতার মূর্তিটি উদ্ধার করে।

মূল্যবান এই মূর্তিটির উচ্চতা আনুমানিক ৫৬ ইঞ্চি, ওজন ১৩৭(একশত সাইত্রিশ) কেজি প্রায়। মূর্তিটি উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সামনে জব্দ করা হয়। উদ্ধারকৃত মূর্তিটি বর্তমানে থানা হেফাজতে আছে। প্রাথমিক দেখাতে ধারণা করা হচ্ছে যে কষ্টিপাথরের মূর্তিটি কয়েক শতাব্দী অথবা হাজার বছর পূর্বের এবং গুরুত্বপূর্ণ মূল্যবান প্রত্নতাত্ত্বিক সম্পদ। উদ্ধারকিত কষ্টি পাথরের মূর্তি সংক্রান্তে সংক্রান্তে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *