মো. রেজাউল করিম, প্রতিবেদক, ফরিদপুরঃ ৩১ আগস্ট, ২০২৫ ফরিদপুরে হেযবুত তওহীদের গোলটেবিল বৈঠকে বক্তারা ‘শান্তি-সমপ্রীতিময় সমাজ গড়তে স্রষ্টার হুকুমে ফিরে যেতে হবে’ বিদ্যমান রাষ্ট্রব্যব-’ার সং-্কার এবং একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যব-’া’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে হেযবুত তওহীদ ফরিদপুর জেলা শাখা।
রবিবার (৩১ আগস্ট ২০২৫) সকাল ১০টায় ফরিদপুর প্রেসক্লাবের সাংবাদিক লিয়াকত হোসেন মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার গণমাধ্যম ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিরা আলোচনায় অংশ নিয়ে প্রতিপাদ্য বিষয়ের উপর মুক্ত আলোচনা করেন ও মতামত তুলে ধরেন।
হেযবুত তওহীদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম নিক্কনের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপ-’াপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান।
তিনি তার বক্তব্যে তওহীদভিত্তিক রাষ্ট্রব্যব-’ার রূপরেখা তুলে ধরে বলেন, “একটি রাষ্ট্রের শান্তি ও শৃঙ্খলা নির্ভর করে সেই রাষ্ট্রের গৃহীত ব্যব-’ার উপর। সিস্টেম যদি ত্রুটিপূর্ণ হয়, তবে সেখানে শান্তি আসতে পারে না। ইতিহাস সাক্ষী মানবসৃষ্ট কোনো মতবাদই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি, বরং অন্যায় ও সংঘাত সৃষ্টি করেছে। একমাত্র আল্লাহ প্রদত্ত জীবনব্যব-’াই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে সক্ষম।” তিনি আরও বলেন, মানবসৃষ্ট কোনো জীবনব্যব-’া পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। একমাত্র আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে পরিচালিত রাষ্ট্রব্যব-’াই সকল প্রকার অন্যায়, অবিচার ও বৈষম্য দূর করে একটি অসামপ্রদায়িক ও শান্তিপূর্ণ সমাজ উপহার দিতে পারে।”
তওহীদের ভিত্তিতে আধুনিক রাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, বিচারব্যব-’া, মসজিদ ব্যব-’া, প্রতিরক্ষা ব্যব-’া, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গণমাধ্যম, মন্ত্রিপরিষদ, নারীর মর্যাদা ও ভূমিকা, আইনসভা, সামাজিক সুরক্ষা ইত্যাদি কেমন হবে তার একটি পূর্ণাঙ্গ চিত্র ফুটে ওঠে।
সংগঠনের ফরিদপুর জেলা সভাপতি মো. রেজাউল করিমের সভাপতিত্বে প্রতিপাদ্য বিষয়ের উপর সুচিন্তিত মতামত পেশ করেন- হেযবুত তওহীদের কেন্দ্রীয় প্রচার সম্পাদক বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়াল, প্রথম আলোর সাংবাদিক পান্না বালা, চ্যানেল টোয়েন্টিফোর ও সমকালের সাংবাদিক হাসানুজ্জামান, হেযবুত তওহীদের বরিশাল অঞ্চলের আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, দৈনিক সকালের খবরের সাংবাদিক সাজ্জাদ হোসেন রনি প্রমুখ।
আলোচকরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যব-’ার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং এর বা-্তবায়নের কৌশল নিয়ে মুক্ত আলোচনা করেন এবং তাদের মতামত, পরামর্শ ও সুপারিশ তুলে ধরেন।