হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকাঃ ফ্যাশন ডিজাইনার রোজিনা আহাম্মেদ রুনি তার আরো একটি নান্দনিক প্রয়াস ‘এক্সক্লুসিভ ব্র্যান্ডিং এক্সিবিশন’নিয়ে হাজির হচ্ছেন আগামী
২৭ ও ২৮ শে সেপ্টেম্বর ‘২০২৫,শনিবার ও রবিবার, নিউইয়কের জ্যামাইকার ১৬৯ হিলসাইড এভিনিউর মান্নান সুপার মার্কেট সংলগ্ন ‘জাশন’ পার্টি সেন্টারে। কালের সংবাদ প্রতিনিধিকে এ তথ্য জানিয়েছেন সাংকৃতিক সংগঠক নেসার জামিল শুডডু ।
পোশাক শিল্পে ফ্যাশন ডিজাইনার রুনি বেশ অনেকটা সময় ধরে তার সৃজনশীল মনোভাব নিয়ে একাগ্রতায় মনোনিবেশ করে চলেছেন অত্যন্ত দৃঢ়তার সাথে।
সময়ের দাবি ও আধুনিকতার ছোঁয়া বিরাজমান তার সৃষ্টিশীল কাজে। রঙের বৈচিত্র ও শালীনতা নিয়ে একান্তই নিজস্বতায় তৈরি করেছেন তার পরিচিতি, নেই যেখানে খ্যাতির কোন মোহ কিংবা অর্থনৈতিক সুযোগ-সুবিধার প্রত্যাশা, আছে শুধু অনুসারীদের স্বচ্ছ মতামত ও প্রশান্তির ব্যাকুলতা।
এতে নিউইয়কবাসীর উপস্থিতি ও অনুপ্রেরণা ডিজাইনার রুনি’র উৎসাহ যোগাবে আগামী পথচলায়।