হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা : বাংলাদেশে অনুষ্ঠিতব্য আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও আওয়ামী পরিবার,সকল সহযোগী অঙ্গসংগঠন এবং মুক্তিযুদ্ধের পক্ষের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী, সাংবাদিক, কবি, শিল্পী, শিক্ষক,সাহিত্যিকসহ অন্যনা সংগঠন সমুহ।
বর্তমান বাস্তবতায় এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে বলে আমরা মনে করি না।
আমরা স্পষ্টভাবে জানাতে চাই—যে ব্যালটে নৌকা প্রতীক নেই, সেই ভোট আমরা মানি না এবং এমন নির্বাচনে ভোট দিতে যাবো না। আমাদের বিশ্বাস, এই প্রক্রিয়ায় জনগণের প্রকৃত মতামত প্রতিফলিত হওয়ার সুযোগ নেই।
এই প্রেক্ষাপটে বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত থাকুন এবং ভোটকেন্দ্রে না গিয়ে শান্তিপূর্ণভাবে নিজেদের প্রতিবাদ জানান। জনগণের আস্থা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করতে পারে না।
আমরা প্রত্যাশা করি, ভবিষ্যতে এমন একটি নির্বাচনী পরিবেশ সৃষ্টি হবে যেখানে দেশের মানুষ নির্ভয়ে, স্বাধীনভাবে এবং আস্থার সঙ্গে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।