বাপসনিউজে সাংবাদিক শফিক মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলে নির্বাহী সদস্য নির্বাচিত হলেন

হাকিকুল ইসলাম খোকন, প্রতিনিধি আমেরিকা :  বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে বাপসনিউজ এর সাংবাদিক শফিকুল ইসলাম শফিককে মনোনীত করা হয়েছে।
শফিকুল ইসলাম শফিক এই সম্মানকে নিজের জন্য গর্বের এবং দায়িত্বপূর্ণ মুহূর্ত হিসেবে উল্লেখ করে বলেন, “পরম শ্রদ্ধা ও গভীর কৃতজ্ঞতার সঙ্গে আমি জানাচ্ছি যে, আমাকে কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের নির্বাহী সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। এটি আমার জন্য অত্যন্ত গর্বের, সম্মানের এবং দায়িত্বপূর্ণ একটি মুহূর্ত।
আমি সংগঠনের সম্মানিত চেয়ারম্যান সোলায়মান মিয়া এবং মহাসচিব শফিকুল ইসলাম বাবু -এর প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের বিশ্বাস, ভালোবাসা ও আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বদা সচেষ্ট থাকবো।
মহান মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এবং মুক্তিযোদ্ধা পরিবারের মর্যাদা রক্ষায় আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো। সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে নিষ্ঠা, সততা ও দায়িত্ববোধ নিয়ে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাব । আমি সকলের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি।”

এ বিষয়ে ছাত্রনেতা ইঞ্জিনিয়ার আমিনুল হক রানা, যিনি ‘মনি বিল্ডিং ডিজাইন এন্ড সাপ্লাইয়ার্স’ এর প্রতিষ্ঠাতা ও সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ, শফিকুল ইসলাম শফিককে অভিনন্দন জানিয়ে বলেন, “শফিকুল ইসলাম শফিক দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবার ক্ষেত্রে যে ভূমিকা পালন করেছেন, তা সকলের কাছে প্রমাণিত। তার নতুন দায়িত্বে দেশপ্রেম, মুক্তিযুদ্ধের চেতনা এবং মানবকল্যাণের প্রতিশ্রুতি আরও জোরদার হবে বলে আমি বিশ্বাস করি। আমি আশা করি, তার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কার্যক্রম আরও শক্তিশালী হবে এবং দেশের মানুষের কল্যাণে নতুন দৃষ্টান্ত স্থাপন করবে। আমার পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।”

সংগঠনের নেতৃবৃন্দও আশা প্রকাশ করেছেন, নতুন নির্বাহী সদস্য হিসেবে শফিকুল ইসলাম শফিক মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়ন এবং মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।এছাড়াও বাপসনিউজ এর সাংবাদিক শফিকুল ইসলাম শফিককে সংগঠনের কেন্দ্রীয় সদস্য নির্বাচিত করায় তাকে অভিনন্দন জানিয়েছন প্রবাসের প্রথম সংবাদ সংস্থা বাপসনিউজ এডিটর ও সিনিয়র সাংবাদিক হাকিকুল ইসলাম খোকন,আমেরিকান প্রেসক্লাব অব বাংলাদেশ অরিজিনের সাধারণ সম্পাদক সংবাদিক হেলাল মাহমুদ এবং নিউজ পোর্টাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সাংবাদিক আরিফুর রহমান আরিফ ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *