মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুরঃ নওগাঁর মহাদেবপুরে এক বিএনপি নেতার বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে রেখে ৮ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে ডাকাত দল। ওই পরিবারের দাবি, ডাকাত দলটি নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ প্রায় ৮ লাখ টাকার মালামাল লুট করে পালিয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার (১ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩টার দিকে, উপজেলার ভীমপুর ইউনিয়নের রানীপুকুর গ্রামে। ভুক্তভোগী আব্দুল হামিদ ভীমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি।
আব্দুল হামিদ জানান, রাত আনুমানিক ৩টার দিকে ৮-১০ জনের একটি মুখোশধারী সংঘবদ্ধ ডাকাতদল বাড়িতে প্রবেশ করে। তারা পরিবারের সদস্যদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে এবং সবাইকে বেঁধে রাখে। এরপর ঘরে থাকা নগদ ৮০ হাজার টাকা, একটি ডিসকভার মোটরসাইকেল, প্রায় সাড়ে ৪ ভরি স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ছাগল, চাল-ডাল, পোশাকসহ মূল্যবান সামগ্রী লুট করে নেয়। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৮ লাখ টাকা বলে জানিয়েছেন তিনি। ওসি মো. শাহীন রেজা জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে এবং ডাকাতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে। মামলার প্রক্রিয়াও চলছে।