মোহাম্মদ আককাস আলী প্রতিনিধি নওগাঁ মহাদেবপুর : বৃহস্পতিবার (২৪জুলাই) দুপুরে নওগাঁয় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন তথা বে-সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বৈষম্যের প্রতিবাদের দাবীতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান করা হয়েছে।
মহাদেবপুর: উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের উদ্যোগে উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, হাজী তৌফিকুল ইসলাম,রফিকুল ইসলাম রফিক, সাদেকুল ইসলাম সুইট, মো. সাইদুর রহমান, মো. আইনুল হোসেন প্রমূখ।
সাপাহার: পঞ্চম শ্রেণির বৃত্তি পরীক্ষায় কিন্ডারগার্টেন ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাদ দেওয়া, বৈষম্য ও সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে নওগাঁর সাপাহার উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বক্তব্য রাখেন, শামসুল হক,কাউসার আলী, ইমাম আযম প্রমুখ।