মো: আনিছুর রহমান বেনাপোল প্রতিনিধিঃ
প্রতিবছরের ন্যায় এ বছরও পানিতে ডুবে গেছে বেনাপোলের সরবাংহুদা সরকারী প্রাথমিক বিদ্যালয়। বেনাপোল পোর্ট থানার বাহাদুরপুর ইউনিয়নের সরবাংহুদা গ্রমের মাঠের মধ্যে তৈরী এই স্কুলটি।
১৯৮৮ সালে নির্মিত এই স্কুলটি তৈরী হলেও মাঠের কিনারে নির্মিত হওয়ার কারনে প্রতিবছর পানিতে নিমজ্জিত হয় স্কুলটি। যার ফলে স্কুল এর ভিতরে পানি প্রবেশ করে শিক্ষার্থীদের পড়ালেখায় বিঘ্ন ঘটছে। স্কুল এর শিক্ষকদের একটাই দাবি স্কুলের সামনে মাটি ভরাট করলে শিক্ষার্থীরা বন্যার পানির মধ্যেও পারবে কাস করতে।
পরিকল্পনার অভাবে সরকারী এ স্কুলটি মাঠের মধ্যে নির্মান হওয়ায় বর্ষা মৌসুমে দুর্ভোগ পোহাতে হয় শিক্ষক ও শিক্ষার্থীদের।
স্কুলের প্রধান শিক্ষক মরিয়ম বেগম বলেন, আমাদের একটিই দাবি স্কুলের চত্বরে মাটি ভরাট এবং একটি উচু ভবন তৈরী। স্কুলটি যে ভাবে তৈরী হয়েছে তাতে করে উচু করাও সম্ভব না। এখানে একটি ভবন ও মাটি ভরাট করলে উপশম হবে আপাতত আমাদের ও শিক্ষার্থীদের।
সরেজমিনে গিয়ে দেখা যায় স্কুলটি পানিতে নিমজ্জিত। স্কুলের উত্তর ও দক্ষিন এবং দক্ষিন পশ্চিম পাশে মাঠ। পুর্ব পাশে কিছু অবহেলিত বাড়ি। পশ্চিমপাশে এক কিলোমিটার এর মধ্যে নেই কোন বাড়ি ঘর। আর ওই মাঠের মধ্যে দিয়ে বয়ে গেছে গ্রামের একটি ভাংগাচুরা পাকা রাস্তা।
স্থানীয় স্কুলের পাশে বাড়ি নুরজাহান বেগম বলেন, আমাদের এখানে বর্ষা মৌসুমে প্রতিবছর চরম দুভোগ হয়। বর্ষা মৌসুমে বাংলাদেশের বর্ষার পানি ও ভারতের উজানের পানি এবং পাহাড়ী ঢলের পানিতে আমাদের বাড়ি সহ স্কুলে পানি উঠে যায়। আমরা অতিকষ্টে দিন যাপন করি। এই সময় বর্ষার কারনে কাজ না থাকায় কষ্টে দিন যাপন করতে হয় এবং ছেলে মেয়েরা ও স্কুলে যেতে পারে না।