বেনাপোলে জামাত ইসলামের নির্বাচনী বিশাল প্রচারনা মিছিল

মো: আনিছুর রহমান, বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোলে  বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাড়িপাল্লা প্রতিকের নির্বাচনী এক প্রচার মিছিল অনুষ্টিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারী ২০২৬) আসর নামাজ বাদ বিকালে  বেনাপোল কেন্দ্রীয় জামে মসজিদ এর সামনে থেকে শুরু করে বেনাপোল বাজারের প্রধান সড়কে সোনালী ব্যাংক থেকে ঘুরে জামে মসজিদ এর সামনে এসে শেষ করে।

বেনাপোল পোর্ট থানার তিনটি ইউনিয়ন  ও পৌর  এলাকা থেকে আসা মুলদল সহ অঙ্গসংগঠনের হাজার হাজার নেতা কমী মিছিলে অংশ গ্রহন করেন।এসময উপস্থিত ছিলেন দাড়ি পাল্লা প্রতিকের যশোর ১শার্শা আসনের জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জামায়েতের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান।

মিছিল শেষে মাওলানা আজিজুর রহমান এক সংক্ষিপ্ত সমাবেশে বলেন, জনগণের ন্যায়ভিত্তিক রাষ্ট্র ও সুশাসন প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শার্শার সার্বিক উন্নয়ন, মানুষের মৌলিক অধিকার নিশ্চিতকরণ এবং দুর্নীতিমুক্ত সমাজ গঠনে তিনি জনগণের সর্বাত্মক সহযোগিতা ও সমর্থন কামনা করেন। তিনি বলেন, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল নির্বাচনী পরিবেশ বজায় রেখে জনগণের কাছে জামায়াতের আদর্শ ও কর্মসূচি পৌঁছে দিতে নেতা-কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে

নির্বাচনী প্রচার মিছিলে আরো উপস্থিত ছিলেন যশোর জেলা নায়েবে আমির মাওলানা হাবিবুর রহমান, সহকারী জেলা সেক্রেটারি বাংলাদেশ জামায়াতে ইসলামী  মাওলানা রেজাউল করিম,বেনাপোল পোর্ট থানা আমির  রেজাউল ইসলাম, সেক্রেটারি  মাওলানা ইউসুফ আলী, বিশিষ্ট ব্যবসায়ি মতিয়ার রহমান সহ বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *