মো: আনিছুর রহমান, বেনাপোল (যশোর) প্রতিনিধি: বেনাপোল সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫ লাখ টাকার ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট শাড়ী, কম্বল, শাল চাদর এবং কসমেটিক্স সামগ্রী উদ্ধার করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিজিবির নিয়মিত অভিযানে এসব পণ্য আটক হয়। তবে কোন চোরাচালানি আটক হয়নি।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে, কর্ণেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিজিবির নিয়মিত অভিযানে চেকপোষ্ট আইসি ক্যাম্প ও বেনাপোল বিওপি ক্যাম্পের সদস্যরা পৃথক অভিযানে এসব পণ্য আটক করে। যার মুল্য ৪,৮৮,৫০০ টাকা।
স্থানীয়রা জানায় যে সকল পাসপোর্টযাত্রী ভারত থেকে আসে তাদের নিকট থেকে বিজিবি এসব পণ্য রেখে দেয়। যার জন্য কোন চোরাচালানি আটক হয় না। একাধিক পাসপোর্ট যাত্রী অভিযোগ করে বলে বেনাপোল কাস্টমস দেখার পর এবং তাদের ল্যাগেজ সুবিধার মধ্যে পণ্য থাকা সত্বেও বিজিবি তাদের পণ্য আটক করে। যদি অবৈধ পণ্য হবে তাহলে সে সব পণ্য কাস্টমস আটক করত।
জিল্লুর রহমান নামে একজন সাধারন নাগরিক বলেন, চারিদিকে ভারত সীমানায় কাটাতারের বেড়া। এখন মাদক ছাড়া কোন পণ্য চোরাচালানের মাধেমে সীমান্ত দিয়ে আসে না। যা আসে তা পাসপোর্ট ও আমদানি পণ্যর গাড়িতে।